আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশী কর্মী

যোগাযোগ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৭ এএম

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মী পাঠানো শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।মানচিত্র দেখুন

মালয়েশিয়াগামী এসব কর্মীর সব খরচ বহন করবে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।

সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। বাকি কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।